ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিবহন সেক্টরের নানা অনিয়ম-লুটপাটের তথ্য জানতে চাইলে দুই সাংবাদিক সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মীর মো: খালেদ হাসানকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: শফি কামালের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৩ এপ্রিল) রাতে নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী দুই সাংবাদিক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান। এ ঘটনায় ময়মনসিংহ জেলার পেশাদার সাংবাদিকরা নিন্দা প্রকাশ করেন এবং সিটি কর্পোরেশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মো: রবিউল আউয়াল রবি জানান, আমরা দু’জন সাংবাদিক প্রায় ২ সপ্তাহ যাবত পরিবহন সেক্টরের গাড়ি, মালামাল, তেল খরচে নানা অনিয়ম-লুটপাটের তথ্য সংগ্রহ করে আসছিলাম, এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২ টার দিকে মসিকের নির্বাহী প্রকৌশলী শফি কামালের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য জানতে চাইলে তিনি ১ ঘন্টা নানা টালবাহানা করতে থাকেন, একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন, এক পর্যায়ে মারধর করার চেষ্টা করলে অফিসের অন্যান্য কর্মচারীরা ফিরিয়ে দেন।আরেক ভুক্তভোগী মীর মো: খালেদ হাসান জানান, দুর্নীতির তথ্য চাওয়ায় ঐ কর্মকর্তা আমাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছে তা সাংবাদিকদের কন্ঠরোধ করার অপচেষ্টা, আমরা দু’জন সাংবাদিক নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি, কারণ তিনি যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে ঐ কর্মকর্তার শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সজিব রাজভর বিপিন বলেন, সংবাদের প্রয়োজনে সাংবাদকর্মীদের তথ্য জানার অধিকার আছে। সেজন্য অপরাধ ঢাকতে তাদেরকে হুমকি প্রদান করবে এটা মেনে নেওয়া যায় না। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান, গতকাল রাতে জীবনের নিরাপত্তা চেয়ে দুইজন সাংবাদিক সাধারণ ডায়েরি করেছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!
ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে কৃষি বিষয়ে ফেল করেছে, Read more

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ
শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক Read more

সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে
সাবেক স্বামীর অত্যাচারে কর্ণফুলীর জনপ্রতিনিধি মিতু ও তার মেয়ে

ডিভোর্সের তিন বছর পরও শেষ হয়নি নির্যাতনের অধ্যায়। সাবেক স্বামী আবদুল গণির লাগাতার অত্যাচার, হুমকি ও দখলচেষ্টায় আজও নিরাপত্তাহীন জীবনযাপন Read more

গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্রিস ওকসের Read more

ছুটি শেষে কাজে ফিরেই কারখানায় মৃত্যু
ছুটি শেষে কাজে ফিরেই কারখানায় মৃত্যু

মাত্র ৪০ দিন বয়সী কন্যাসন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরেছিলেন আব্দুল হাকিম (২৪)। কিন্তু কাজে যোগ দেওয়ার Read more

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, আরাকান আর্মির সদস্য আটক
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, আরাকান আর্মির সদস্য আটক

দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর ফের গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রোববার (১০ আগস্ট) রাত ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন