নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলার (৫৫) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি খেতের ঘাসের ভেতর থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে যাওয়ার সময় মাঠে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশেপাশের মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে থানা-পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।  কারণ তার দুই হাতে চুড়ি পরা ছিল। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পচে গেছে, আছে কেবল হাড়। বয়স ৫০-৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক
ডাকসু নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে হল প্রভোস্টদের বৈঠক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তাগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের Read more

পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে
পাহাড়-প্রকৃতির টানে পর্যটকদের ভিড় লোহাগাড়ার চাম্বি লেকে

একপাশে ফসলের মাঠ,আর বাকি তিন পাশ সবুজ পাহাড়। লাল মাটির উঁচুনিচু টিলা ও আঁকাবাঁকা রাস্তা পার হয়ে চাম্বি লেকের দেখা Read more

জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
জামালপুরে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ অভিযান চালিয়ে জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ৯ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ Read more

মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিলেন বড় ভাই!
মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিলেন বড় ভাই!

গাইবান্ধার পলাশবাড়ীতে এক ভাই এলাকাজুড়ে মাইকিং করে নিজের ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন