গাইবান্ধার পলাশবাড়ীতে এক ভাই এলাকাজুড়ে মাইকিং করে নিজের ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে। এমন অদ্ভুত ঘটনা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।স্থানীয়রা জানান, মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামজুড়ে ঘোষণা দেন, আগামীকাল জুমার নামাজের পর তিনি তার ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন।কদ্দুস মিয়া জানান, নিজেদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন ছোট ভাইয়ের সঙ্গে সরাসরি মুখোমুখি হবেন।তার এমন ঘোষণা গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কিছুক্ষণের মধ্যেই ঘোষণার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। স্থানীয়দের মতে, জমি নিয়ে দুই ভাইয়ের এই বিরোধ অনেক দিন ধরেই চলছে। তবে এমনভাবে মাইকে মারামারির ঘোষণা দেওয়ায় গ্রামবাসী হতবাক হয়ে গেছেন।বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশের নজরে এলে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভুট্টো বলেন, বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করা হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ
ভালুকায় গ্যাস লাইনের ক্ষতিপূরণ নিয়ে অনিয়মের অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা থেকে ময়মনসিংহ বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত স্থাপিত গ্যাস সঞ্চালন লাইনের ভূমি অধিগ্রহণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে ময়মনসিংহের ভালুকা Read more

গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
গাজায় আরও ২৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ সদস্যসহ আরও ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

আবারও ইনজুরিতে দিবালা
আবারও ইনজুরিতে দিবালা

ইনজুরি থেকে ফিরেই নিজের হারানো ছন্দ ফিরে পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোমার জয়ে গোল-অ্যাসিস্টে অবদান Read more

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার নির্দেশ

জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত Read more

সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন