পাবনার ঈশ্বরদীতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শামিম হোসেন নামে এক প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নুরুল ইসলাম নামে আরেকজন সমবায় সমিতির মালিকের নিজ অফিস কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একদিনের ব্যবধানে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করলো ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার জয়নগর পিজিসিবির রেষ্ট হাউজ থেকে ওই প্রকৌশলীর ও উপজেলার মুলাডুলি সমবায় সমিতির অফিস কক্ষ থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত প্রকৌশলী শামিম হোসেন চুয়াডাঙ্গার সদর উপজেলার মমিনপুর গ্রামের মো. মসলেম উদ্দিনের ছেলে এবং সমবায় সমিতির মালিক নুরুল ইসলাম ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের হাসেম আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জয়নগর পিজিসিবির রেষ্ট হাউজের দায়িত্বে থাকা দপ্তরি হাফিজুর রহমান প্রথম প্রকৌশলী শামিম হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখে কর্তৃপক্ষকে খবর দেন। পরে কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদহ উদ্ধার করেন। এদিকে মুলাডুলি সমবায় সমিতির নিজ অফিস কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের জানান ওই অফিসের একজন কর্মচারী। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।এব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, একদিনের ব্যবধানে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যতটুক ধারনা করা হচ্ছে দু’জনেই মানসিক চাপে আত্মহত্যা করেছে। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত জানাতে পারবো। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার
দেশের সবাইকে নগদ অর্থ দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

জিনিসপত্রের দাম বৃদ্ধিতে জনমনে অসন্তোষ দেখা দেওয়ায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার Read more

নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) Read more

কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়
কমানোর দুই দিন পর ফের বাড়ল স্বর্ণের দাম, চলতি বছর ২৮ বার সমন্বয়

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ পর্যন্ত ২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। সোমবার সন্ধ্যায় এক Read more

খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা
খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে, যা অতীতে কেউ করেনি। এছাড়াও খাদ্য নিরাপত্তা নিয়ে কো‌নও ধরনের শঙ্কা নেই Read more

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৬ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শুরু হচ্ছে আজ।এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ-আফগানিস্তানরাত Read more

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান
গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন