বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবকে শক্তিশালী ও জনকল্যাণকর করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন।বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ২০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব এ কথা বলেন।তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।সভায় চিকিৎসকদের মধ্যে অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকার, অধ্যাপক ডা. সরিফুল ইসলাম মন্ডল, ডা. তোজাম্মেল হক বকুল, ডা. জিয়াঊল হক, ডা. আবু মো: আহসান ফিরোজ, ডা. আশরাফুল ইসলাম, ডা. মিজানুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি
অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে: নরেন্দ্র মোদি

অপারেশন সিঁদুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি
মাহিন সরকার ডাকসু নির্বাচনে অনুমতি নেননি: এনসিপি

সদ্য বহিষ্কৃত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ডাকসু নির্বাচনে নমিনেশন গ্রহণের পূর্বে দলের অনুমতি নেননি বলে জানানো Read more

ঝিনাইদহ জেল সুপারের বিরুদ্ধে ‘নিলাম নাটক’ সাজিয়ে মোটরসাইকেল বিক্রির অভিযোগ
ঝিনাইদহ জেল সুপারের বিরুদ্ধে ‘নিলাম নাটক’ সাজিয়ে মোটরসাইকেল বিক্রির অভিযোগ

ঝিনাইদহ জেলা কারাগারের সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের বিরুদ্ধে নিলামের নামে নাটক সাজিয়ে সরকারি মোটরসাইকেল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। নিলামে অংশগ্রহণকারী Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও
বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপেও

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন দেখতে হবে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগির যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন