ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাঁকাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোলাম রাব্বানী ওই এলাকার মৃত হেমায়েত মিয়ার ছেলে। তিনি আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৃহস্পতিবার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’এনআই
Source: সময়ের কন্ঠস্বর
