গত ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ডিবি প্রধান হারুন-অর-রশিদ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ হারুনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।তবে কোন মামলায় হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।এ সময় হারুন ছাড়াও আরও ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা হলেন- অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তার ভাই মাহিন আফরোজ শিঞ্জন, ইঞ্জিনিয়ার মো. আলী, সেঁজুতি, সাব্বির, এডিসি নাজমুল ইসলাম, শুভ্রত দাস, মাইনুল হোসেন ও মোখলেছুর রহমান মিল্টন।সৎ মা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী শাওন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে।আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপ-পরিদর্শক শাহ আলম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন।পরে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন নিকোলাস পুরান

মাত্র ২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সবশেষ আইপিএল শেষে জাতীয় Read more

টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ
টানা ৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি ফিলিস্তিনি মুসল্লিরা। ফেব্রুয়ারির শেষ দিকে Read more

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫১৫

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট এক হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ Read more

স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ
স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এরপর আগামী জুনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন