জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন বয়ে যাওয়া যুমনা নদীর ভাঙনের নিউজ সময়ের কন্ঠস্বর  সহ বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন  গণমাধ্যমে খবর প্রকাশের পর নদী ভাঙনের রোধে জিও ব্যাগ ডাম্পিং হচ্ছে। ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ নদী ভাঙনের রোধে কাজ করে যাচ্ছে । গত এক মাস ধরে অর্ধশত ঘরবাড়ি নদীর গর্ভে বিলীন হয়েছে, হুমকির মুখে শত শত বসতবাড়ি ভিটা ।  ভাঙন হুমকিতে রয়েছে চর ডাকাতিয়া গ্রামের একমাত্র চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মসজিদ, ক্লিনিক,  মাদ্রাসা, দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় সহ   বিভিন্ন স্থাপনা। জরুরিভাবে কিছু জিওব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও টিকেনি একদিনও। তবে নদী ভাঙন রোধে কাজ করে যাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড ২০১১সাল থেকে দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজারী, মাগুরিহাট, খানপাড়া ও মাঝিপাড়াসহ প্রায় অর্ধশত গ্রাম নদী গর্ভে চলে গেছে এভাবেই , তাই চরডাকাতিয়া এলাকার ভাঙন এখন নতুন কিছু নয়। যমুনার এই রুপ দেখে অভস্ত নদীপাড়ের বাসিন্দারা। তবে অসময়ের ভাঙনে কয়েকগুন দুর্ভোগ বাড়িয়ে দেয় তাদের।নদী ভাঙনের শিকার হয়ে এলাকা ছাড়া সহ সড়কের পাশে দু’চালায় অশ্রয় নিয়েছে অনেকেই। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে নদী ভাঙনের  পরিবারগুলো ।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে জিম্মি করে মাল্টি পয়েন্ট বিডি নামক আর্থিক প্রতিষ্ঠান Read more

ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস Read more

মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস এবং প্রক্টর-উপাচার্যের পদত্যাগ দাবিতে মশাল মিছিল Read more

আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী
আমার পা আমাকে রেখেই জান্নাতে চলে গেছে: ফিলিস্তিনি কিশোরী

ফিলিস্তিনের আবরুদ্ধ গাজার ওমর হালাওয়া প্রায়ই ভুল করে বসে। ও ভুলে যায় যে ওর একটা পা নেই। আনমনে দৌড়াতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন