মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব ও মধ্য মাকহাটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাসির সর্দার (৪২) ও আল-আমিন বেপারী (২২)। এছাড়া একই ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকায় পৃথক অভিযানে ছানা মাঝি হত্যা মামলার ৯ নম্বর আসামি কাওসার (২৪) গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত নাসির সর্দার উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের নুরু মিয়া সর্দারের ছেলে, আল-আমিন বেপারী একই গ্রামের দীন ইসলাম বেপারীর ছেলে এবং কাওসার একই ইউনিয়নের মধ্য মাকহাটি সানাউল্লাহর ছেলে।  এদিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।তিনি জানান, ভোরে প্রথমে পূর্ব মাকহাটি এলাকার মিল্টন মল্লিকের দোতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ সময় নাসির ও আল-আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার বাবু মাঝির বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি কাওসারকে গ্রেপ্তার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ
ঈদ ঘিরে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ

ঈদুল আজহায় যাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে ঈদের আগে ৩ দিন এবং পরে Read more

জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে
জুমার দিন মুসলমানদের কাছে শ্রেষ্ঠ যেসব কারণে

জুমার দিন বা শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির মর্যাদা ও তাৎপর্য অনেক। ফজিলতের কারণে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের Read more

মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
মির্জাপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরশহরের মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে ভুল চিকিৎসায় টনসিল অপারেশন করাতে গিয়ে তাসরিফা নামের ৯ বছর বয়সী Read more

গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
গাজীপুরে এনসিপির অর্ধশত নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশত নেতাকর্মী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই নেতা বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে Read more

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক
ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত নতুন Read more

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন