নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস (ওপেন মার্কেট সেল) নিয়োগ দেয়া হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।এ সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, জেলা মহিলাদল নেত্রী বেলী খাতুন প্রমুখ।উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার জানান, মোট ১৯ জন ওএমএস ডিলার নিয়োগের জন্য আবেদন করেন। তাদের মধ্যে একজনের কাগজপত্র সঠিক না থাকায় তাকে যাচাই-বাছাই শেষে বাতিল করা হয় এবং একজন স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। মোট ৬টি পয়েন্টে ১৭ জন আবেদনকারীদের মধ্যে ৬ জনকে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।ক্রিকেটনারী ওয়ানডে বিশ্বকাপবাংলাদেশ-অস্ট্রেলিয়াবেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার Read more

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর
চাপের মুখে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর

বিশ্বব্যাপি ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ Read more

জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল
জ্বালানি সংকটে চলাচলে আবার জনপ্রিয় হচ্ছে সাইকেল

জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে রাজশাহীর বাঘা উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দৈনন্দিন চলাচলে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। এক Read more

ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভৈরবে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি মোঃ হারুন মিয়া (৪৯) গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব Read more

শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত
শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত

বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে শোকজের জবাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন