শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে সাতটার দিকে পৌরশহরের কালিনগর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই মহল্লার মৃত আহলু মিয়ার বড় ছেলে ফকির মিয়া (৫৬) ও মেজ ছেলে গাজী মিয়া (৫০)।পারিবারিক সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লার বাসিন্দা ফকির মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন। এক পর্যায়ে তিনি সোমবার রাত সাড়ে সাতটার দিকে মৃত্যু বরন করেন। ফকির মিয়ার মৃত্যুর খবর শুনে তার মেজ ভাই গাজী মিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হওয়ার ১০ মিনিট পরেই গাজী মিয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে ফকির মিয়া এক কন্যা এবং গাজী মিয়া এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই সহোদর ভাইয়ের জানাযা নামাজ শেষে দক্ষিণ কালিনগর কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস
আজহারের খালাসের পর জামায়াত আমিরের স্ট্যাটাস

মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ Read more

ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক
ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও থাকব: ইশরাক

জনতার মেয়র হিসেবে কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।শুক্রবার Read more

টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ রোববার (২২ জুন) রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে মাঠে ভারতের বড় সংগ্রহকে চ্যালেঞ্জ Read more

যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
যশোরে দুইজনকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই জনকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরতলীর ধর্মতলার কদমতলায় এ ঘটনা Read more

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার
সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ডলার

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৯০ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন