দক্ষিণ পাকিস্তানের জামশোরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। সোমবার (২২ এপ্রিল) রাতে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে শ্রমিক, নারী ও শিশু ছিল বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।জামশোরোর ডেপুটি কমিশনার গজনফর কাদরি জানিয়েছেন, রাতারাতি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধ প্রদেশের জামশোরো জেলার থানাবুলা খান এলাকার টাউংয়ে।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে যখন কয়েক ডজন শ্রমিক বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধের বাদিন জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য।ডেপুটি কমিশনার আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের মধ্যে কয়েকজনকে কাছের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান।পাকিস্তানে সড়ক দুর্ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের মহাসড়ক ও অন্যান্য রাস্তা নাজুক অবস্থায় থাকে। এছাড়া সেখানকার ট্রাফিক আইন ব্যাপকভাবে উপেক্ষিত হয়।   এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা
চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, লাগবে না অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এয়ারপোর্ট ক্যাটারিং অপারেশনস বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন Read more

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা
গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস Read more

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।আজ মঙ্গলবার Read more

চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!
চট্টগ্রামে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, দায় এড়াচ্ছেন কর্মকর্তা–ঠিকাদার!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে একটি নতুন ব্রিজে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নির্মিত এ ব্রিজের জন্য Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন