কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন মাস্টারের পদায়ন এবং সংস্কারসহ বিভিন্ন দাবী আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বস্তরের জনগণ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় স্টেশনটির প্ল্যাটফর্মে উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় এই স্টেশনটি বার বার অবহেলিত হচ্ছে। সর্বশেষ গেল ১২মার্চ এই স্টেশনের দায়িত্বরত দুইজন স্টেশন মাস্টারকে বদলি করার কারণে স্টেশনটির কর্মকান্ড একেবারেই বন্ধের দারপ্রান্তে। এর থেকে স্টেশনটিকে রক্ষা এবং অবিলম্বে স্টেশন মাস্টারের পদায়ন সহ বিভিন্ন দাবী জানিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়। দাবী আদায় না হলে রেলপথ অবরোধ সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন তারা। সর্বশেষে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করার মাধ্যমে অবস্থান কর্মসূচি শেষ হয়।এসময় কর্মসূচিতে অংশ নেয় জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, বিএনপি নেতা ইব্রাহিম আলী, সাংবাদিক হুমায়ূন কবির হিমু প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার Read more

চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন
চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অনুদানে প্রস্তাবিত একটি হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার (৩ মে) দুপুরে Read more

সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার
সন্দ্বীপে নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুরমা পাটোয়ারী বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ মে) Read more

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল করল মাদাগাস্কার

গণআন্দোলনে মুখে দেশ ছেড়ে পালানো মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। দুই সপ্তাহ আগে তিনি ক্ষমতা হারিয়ে দেশ Read more

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন