সংঘর্ষ এবং সহিংসতা এড়াতে বুধবার (২৩ এপ্রিল) এবং বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন এই ঘোষণা দেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামীকাল এবং পরদিন কলেজ বন্ধ থাকবে। এসময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। তবে, এর বিপরীতে শিক্ষার্থীদের কলেজ বন্ধের বিষয়টি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।এর আগে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন।সরেজমিন দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজর সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক
৮ মে শেখ হাসিনাকে তলব করেছে দুদক

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক Read more

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত বছরের ৫ আগস্ট এই বাহিনীর কিছু Read more

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে ভুয়া নিয়োগ Read more

গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
গোপালগঞ্জের ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের Read more

জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১
জয়পুরহাটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক ১

জয়পুরহাটে সীমান্তে অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ মাহফুজার রহমান (২৬) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন