খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থানে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।আহত আজিজ বানরগাতি বাজার কলেজ রোড এলাকার বাসিন্দা আবু তালেবের ছেলে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে আজিজ বানরগাতি ডলফিন মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করেন। তিনি দৌড়ে বসুপাড়া কবরস্থানের প্রথম গেটের সামনে এসে সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনির বাড়ির সামনে একটি ফাঁকা স্থানে লুকিয়ে পড়লেও রক্ষা পাননি।সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাঁকে খুঁজে বের করে ধারালো অস্ত্র দিয়ে তার ডান কাঁধ ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা হেলমেট পরা থাকায় তাদের চেনা সম্ভব হয়নি।ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো হামলার পেছনের কারণ স্পষ্ট নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন
ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে, এমন প্রলোভনে যোগ দিবো না: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। তাদের প্রলোভনে Read more

ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার
ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ Read more

মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল
মৃত্যু সবসময় স্মরণে রাখতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, 'আমাদের মৃত্যুকে সকল সময় স্মরণে রাখতে হবে। আমাদের মৃত্যুর সময় Read more

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবারও

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা পুলিয়াদি গ্রামে মেয়েকে বাঁচাতে গিয়ে এক পিতা মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন