ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা। তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর গতকাল ওই থানার ওসিসহ ছয়জনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-রিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেছেন, ‘একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি ওসির দায়িত্ব পালন করছি।’ হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেছেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের বিষয়ে তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
‘সেমিফাইনালে’ আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেয়া যায়। হুম, এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে Read more

অমর একুশে বইমেলা স্থগিত
অমর একুশে বইমেলা স্থগিত

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা আবারও স্থগিত Read more

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক চলছে

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার Read more

বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন