সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুবক্কার সিদ্দিকের নেতৃত্বে বকচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সময় আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ৫০০ ভারতীয় রুপি ও ২৪০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হলেন- নুর নাহার (৪০), তার ছেলে রাজ শিকদার (১৪) ও মেয়ে ইশা মনি (৩), সোহানা (৭), মো. শামীম আহমেদ (৪০), নীলা মলিক (৩২) । এর আগে একইদিন দুপুর ২টায় কৈখালী সীমান্তের আওতায় বয়েসিং এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টাকালে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৪ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। বয়েসিং ভাসমান বিওপির হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।  আটককৃতরা হলেন- অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও ছেলে দেবরাজ সরকার (৮), শচীন সানা (১৮), রুমি (১৮), মোছা. সুইটি ইসলাম (২২)। বিজিবি সূত্রে জানা গেছে, মানবপাচার চক্রের সদস্য শ্যামনগরের শৈলখালি গ্রামের মো. মামুন (৩২) ও কয়ালপাড়া গ্রামের মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে। আটককৃতরা জানিয়েছেন, মামুন ও আইজুল মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক পাচারকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য
বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য

বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নিজস্ব ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি'র ডিউটি চেক পোস্টে ধাক্কা দিলে চালকসহ ৩ Read more

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তৃতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

কিছুদিন আগেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। অল্প সময়ের মধ্যে তাঁর তিনবার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক
শিশুবান্ধব এআই চ্যাটবট ‘বেবি গ্রক’ আনছেন মাস্ক

খুব শিগগিরই বাজারে আসছে নতুন অ্যাপ। ছোটদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই অ্যাপ। এই অ্যাপ্লিকেশনে মূলত বাচ্চাদের কন্টেন্টই থাকবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন