বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নিজস্ব ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি’র ডিউটি চেক পোস্টে ধাক্কা দিলে চালকসহ ৩ জন বিজিবি সদস্য আহত হন। আহতরা হলেন মোঃ হাবিব, মোঃ রবিউল হক ও নায়েক মোঃ মাহবুব হাসান।শুক্রবার (৪ জুন) দুপুর ১২ টায় থানচি উপজেলা বাজার সংলগ্ন বিজিবি ডিউটি পোস্টে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানচি উপজেলা বিজিবি ক্যাম্প থেকে নেমে আসার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পের প্রবেশ মুখে স্থাপিত চেক পোস্টে বেশ জোরে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক ও তাঁর পাশে থাকা ২ জন বিজিবি সদস্য গুরুতরভাবে আহত হন।পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করেন এবং বিজিবি’র সহায়তায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ দুপুরে বিজিবি’র একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চেক পোস্টে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন জানিয়ে ওসি আরো বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিজিবি সদস্যদের বায়তুল ইজ্জত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানচি থানা পুলিশের এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা
শুধু মাত্র ঘুমিয়েই ৯ লাখ টাকা জিতলেন পূজা

শুধু ঘুমিয়েই আয় ৯ লাখ টাকা! শুনতে অবাক লাগলেও বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের পুণে শহরে। ‘স্লিপ ইন্টার্নশিপ’ নামে অভিনব Read more

নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি
নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি

ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ সম্প্রতি পাক-ভারত উত্তেজনার মধ্যে এক নারী সেনা কর্মকর্তাকে নিয়ে আপত্তিকর ও সাম্প্রদায়িক মন্তব্য করেন। পরে Read more

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি
ইসরায়েলের জাতিসংঘ সদস্যপদ স্থগিতে উদ্যোগ নিচ্ছে ওআইসি

জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার জন্য উদ্যোগ নিবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি এক বৈঠকের পর এ কথা Read more

২৯ মে: নামাজের সময়সূচি
২৯ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
শেখ হাসিনার সঙ্গে আ. লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন