টাঙ্গাইলের মির্জাপুরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে মিতু সরকার (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিতু সরকার উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘড়ি গ্রামের দীলিপ সরকারের স্ত্রী।পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, ২০১০ সালে  উপজেলার আটঘড়ি গ্রামের দীলিপ সরকারের সঙ্গে গাজীপুর জেলার কাশিপুর গ্রামের মিতু সরকারের বিয়ে হয়। সংসারে তাদের এক মেয়ে ও ছেলে সন্তান রয়েছে। দীলিপ সরকার স্ত্রী ও সন্তানদের নিয়ে সোহাগপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। সোমবার সকালে সকলের অজান্তে মিতু সরকার অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কী কারণে মিতু অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছেন তা জানাতে পারেননি স্বামী দীলিপ সরকার।মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
যমুনা অয়েল কোম্পানির ২ ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ দুই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তেল উত্তোলন ও বিক্রিতে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। Read more

রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা
রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে—বিয়ের জন্য চাপ সৃষ্টি Read more

যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা
যে গ্রামে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা

নিউ ইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন।

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা হয়েছে আরও ১১ জাহাজ
ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজার উদ্দেশে রওনা হয়েছে আরও ১১ জাহাজ

ইসরাইলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে রওনা হয়েছে আরও ১১টি জাহাজ। বহরটিতে প্রায় ১০০ জন মানবাধিকারকর্মী ও যাত্রী রয়েছেন।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন