সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েডের টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান তিনি।স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘দেশে টাইফয়েডে এখনও শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের জন্য লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব।’রোগ প্রতিরোধই এখন সরকারের সবচেয়ে বড় লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।’স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা যদি প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছে দিতে পারি, তাহলে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব হবে।’এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কর্মসূচি আমাদের শিশুস্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত খুলে দেবে।’তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে টাইফয়েড একটি নীরব বিপদ হিসেবে থেকে গেছে, বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য। এবার সরকারের এ উদ্যোগ সেই দুর্বল জায়গায় বড় পরিবর্তন আনবে।’এদিকে, একই সময়ে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশন কিংবা জন্মসনদ না থাকলে কেন্দ্রে গেলে টিকা পাবে শিশুরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট
ক্লাস-পরীক্ষা বন্ধে ভবিষ্যৎ অনিশ্চিত: নোবিপ্রবির এসিসিই বিভাগে সঙ্কট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমেস্ট্রি ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা ডিগ্রী পরিবর্তনের দাবিতে ৬০ দিন ধরে Read more

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

মদ্যপ অবস্থায় আবারও আটক নোবেল
মদ্যপ অবস্থায় আবারও আটক নোবেল

বিতর্ক আর সমালোচনা যেন পিছুই ছাড়ছে না কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলের। কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান Read more

উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল
উল্লাপাড়ায় টায়ার জ্বালিয়ে যুবলীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ মহাসড়কে টায়ার জ্বালিয়ে মশাল মিছিল করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ জানিয়ে Read more

সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের
সৃজিতকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা বাঁধনের

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবার মুখ খুললেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে। ২০২১ সালে কলকাতায় Read more

ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক মিরাজ

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন