টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়, যা প্রায় ঘন্টাক্ষানেক স্থায়ী হয়।স্থানীয়রা জানান, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে শতাধিক মানুষ জড় হতে থাকে। পরে তারা মহাসড়কে নেমে আসেন এবং টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন। এ সময়, মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।এ বিষয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, গত দুইদিন যাবৎ জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮৭ ও ১৮৮ নাম্বার পৃষ্ঠায় বিভাগের প্রস্তাবিত মানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, টাঙ্গাইলবাসীর মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। এরপর থেকেই টাঙ্গাইলকে ঢাকা বিভাগের অধীনে রাখার দাবি জানিয়ে আসছেন জেলার বাসিন্দারা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত
বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে এমন শীত

নতুন বছরের প্রথম দিনে দেশের ১৭ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল থেকে এ শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত Read more

আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করলেন ট্রাম্প

আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে বিশ্বের অন্যতম বৃহৎ Read more

চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড
চাঁদপুরে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০
ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস, সিএনজি অটোরিকশা, কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ Read more

ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন