হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা আবারও কমানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।ফিলিস্তিনপন্থি আন্দোলনের প্রতিক্রিয়ায় এরই মধ্যে হার্ভার্ড, কলাম্বিয়া ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সরকারি অর্থায়ন বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন।  হোয়াইট হাউসের মতে, বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে ‘ইহুদিবিদ্বেষ ঠেকাতে ব্যর্থ’ হয়েছে। হার্ভার্ড গত সপ্তাহে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানায় যে, ছাত্র, শিক্ষক ও পাঠ্যক্রমের ওপর নিয়ন্ত্রণ সরকারের হাতে দেওয়া যাবে না। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।হার্ভার্ডের এই প্রতিক্রিয়ার পরপরই ট্রাম্প প্রশাসন জানায়, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত ২.৩ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী অনুদান স্থগিত রাখবে এবং এর করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেয়।দুইটি আলাদা বক্তব্যে ট্রাম্প হার্ভার্ডকে ‘একটি প্রহসন’ এবং ‘কলঙ্ক’ হিসেবে অভিহিত করেন।ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ‘টাস্ক ফোর্স টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ এর একটি চিঠি প্রকাশ করে দিলে প্রশাসনিক কর্মকর্তারা বিস্মিত হন, যার পরই অতিরিক্ত ১ বিলিয়ন ডলার গবেষণা অনুদান কেটে দেওয়ার পরিকল্পনা আসে।প্রথমে কলাম্বিয়ার তুলনায় হার্ভার্ডকে কিছুটা ‘সহনশীলতা’ দেখানোর পরিকল্পনা থাকলেও, এখন প্রশাসন হার্ভার্ডের ওপর ‘চাপ বাড়াতে’ চায় বলে জানায় পত্রিকাটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি
হিজাব নিয়ে কটাক্ষের রাজনীতি বাংলাদেশে চলবে না: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব Read more

অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন
অঝোরে কাঁদলেন বঙ্গবীর, নাসরিন সিদ্দিকীর দাফন সম্পন্ন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তম স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর জানাজা নামাজে শরীক হয়ে অঝোরে Read more

আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মোঃ ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন