রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ‘হিজাব নিয়ে কটাক্ষ করে রাজনীতি আর বাংলাদেশে চলবে না।’ যারা হিজাব বা নিকাব নিয়ে বিদ্রূপ করে, তাদের বিরুদ্ধে শুধু শিক্ষার্থীরাই নয়, দেশের সাধারণ মানুষও প্রতিবাদ জানাবে বলে সতর্ক করেন তিনি।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নিজ গ্রামের নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দোনদরি দাখিল মাদ্রাসা মাঠে এলাকাবাসীর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এসময় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের ‘বিতর্কিত’ ফেসবুক স্ট্যাটাসের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।জাহিদ আরও বলেন, ‘হিজাব-নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ না করুক। দল-মত নির্বিশেষে সবাই যেন নিজের মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে। তবে কোনো প্রকার অশ্লীলতা, বেহায়াপনা ও অপসংস্কৃতি যেন এই দেশে জায়গা না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম তাতে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে সেই ভালোবাসার আস্থা যেন রাখতে পারি এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’তিনি আরও বলেন, ‘আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহার অনুযায়ী কাজ করব।’সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী নবনির্বাচিত রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে ফুল দিয়ে বরণ করে নেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার
এবার গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাপার

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ Read more

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ
ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক Read more

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কসহ পাঁচ সমন্বয়ক ও তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরে Read more

টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ
টানা ২১ দিন রিমান্ড শেষে সাবেক এমপি জাফর আলমকে কারাগারে প্রেরণ

কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ২১ দিন টানা রিমান্ডের শেষে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন চকরিয়া সিনিয়র Read more

চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) Read more

‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’
‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’

রাজধানীর পিলখানা হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন