আগের দিন হতাশ করলেও দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান বাংলাদেশের পেসাররা। নাহিদ রানা আর হাসান মাহমুদের তোপে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিন। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই দুই ব্যাটার ৯০ বল খেলে গড়েন ৪১ রানের জুটি।অবশেষে লাঞ্চের ঠিক আগে এই জুটি ভেঙেছেন নাহিদ রানা। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে আরভিন ব্যাট ওপরে তুলে নিলেও বল ছুঁয়ে গিয়েছিল একটু। বাংলাদেশ আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউয়েই বাজিমাত।দেখা যায়, বল হালকা করে ব্যাট স্পর্শ করে গেছে আরভিনের। ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। নাহিদ পান তার তৃতীয় উইকেটের দেখা। ৩৯ বলে ৮ রান করে ফেরেন আরভিন।সবমিলিয়ে ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে জিম্বাবুয়ে। এখনও তারা পিছিয়ে ৫৮ রানে। শন উইলিয়ামস ৩৩ আর ওয়েসলে মাদভেরে ৪ রান নিয়ে ব্যাটিং করছেন।বোর্ডে বেশি রান নেই। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। যা করার বোলারদেরই করতে হবে। তবে সিলেট টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে বাংলাদেশি বোলাররা হতাশা উপহার দিয়েছিলেন। যার সুযোগ নিয়ে বিনা উইকেটে ৬৭ রান তোলে ফেলে জিম্বাবুয়ে।দ্বিতীয় দিনের সকাল সকাল আশা দেখান নাহিদ রানা-হাসান মাহমুদরা। দিনের শুরুতেই তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন (১৮)। তার তিন ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফসেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট।নাহিদের পঞ্চম স্টাম্পে করা শর্ট অব গুড লেহ্নের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। ৬৪ বলে ১০ বাউন্ডারিতে তিনি করেন ৫৭।পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফস্টাম্প উড়ে যায় নিক ওয়েলচের (২)। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে শন উইলিয়ামস আর ক্রেইগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬
ভারতের হামলায় পাকিস্তানের ২৬ জন নিহত, আহত ৪৬

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত Read more

ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে। Read more

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে ৩ হাজার তাল বীজ রোপণ

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় Read more

গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।রবিবার (০৩ আগস্ট) Read more

ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩
ভিয়েতনামে টাইফুন কাজিকির তাণ্ডবে নিহত ৩

ভিয়েতনামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড়টির আঘাতে ৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন Read more

সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন