প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে তাল বীজ রোপণের কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা জুড়ে ধাপে ধাপে মোট ৩ হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান পিভিএম প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন।দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান বলেন, ‘দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত Read more

ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!
ভুল চিকিৎসায় মারা যাচ্ছে রোগী, চলছে অনিয়ম ও অবহেলা!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রাতে ভর্তির পর দায়িত্বরত ইন্টার্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতে আসেন Read more

ঢাকা বারে নির্বাচন দাবিতে আইনজীবী অধিকার পরিষদের চিঠি
ঢাকা বারে নির্বাচন দাবিতে আইনজীবী অধিকার পরিষদের চিঠি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন চেয়ে এডহক কমিটির প্রতি নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিট’। সোমবার Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা
অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি, খোলাবাজারে যেন বাঁধাহীন ব্যবসা

গাজীপুরের কাশিমপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। মহানগরীর প্রতিটি আঞ্চলিক সড়কের পাশের হাট-বাজারে যত্রতত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন