গত তিনটি নির্বাচনে যে সব কর্মকর্তারা অনিয়মে জড়িত ছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি। আজ রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। এটি ছিল এনসিপির সঙ্গে ইসির প্রথম বৈঠক।নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।তিনি বলেন, ‘আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন, তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনতে হবে।’নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘দেশের সব শ্রেণি-পেশার মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হলে ইমাম ও শিক্ষকদের জন্যও সমান সুযোগ তৈরি করতে হবে।মসজিদের ইমাম থেকে স্কুলের শিক্ষকরাও যেন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য (এমপি) হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’তিনি আরো বলেন, ‘অতীতে ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। আমরা বলেছি, এসব বিষয় তদন্ত করে আইনি নিষ্পত্তি করতে হবে।’দুপুর ১২টা ৩০ মিনিট থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সিইসির সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ বৈঠক করে।আজ ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল। তবে গত বৃহস্পতিবার এ সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন জানায় এনসিপি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় হোসিয়ারী শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরগ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হোসিয়ারী শ্রমিক ফারুক নিহতের ঘটনায় ৫ কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার Read more

রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল
রাবিতে ছাত্র হলের কক্ষে বান্ধবীর রাতযাপন, শিক্ষার্থীর সিট বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক কক্ষে এক নারী সহপাঠীকে রাতযাপন করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত (৪ Read more

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু
সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) রাত Read more

‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’
‘১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধুমাত্র তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে, Read more

বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন