জামালপুরের সরিষাবাড়ীতে চানাচুর গলায় আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের মেয়ে।  পরিবার সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে বাড়িতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বেড়াতে আসে। এ সময় তার খালাতো বোনকে চানাচুর খেতে দেয় সুয়াইফার মা ছানুয়ারা। পরে সবার অগোচরে খালাতো বোন সুয়াইফার মুখে চানাচুর দেয়। এ সময় সুয়াইফার গলায় আটকে গেলে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা আসলে তার মুখে ও গলায় চানাচুর দেখতে পায়। কিছুক্ষণ পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।নিহত শিশুর বাবা সাইদুল ও তার দাদা জানান, ‘হঠাৎ করে চানাচুর মুখে দেওয়ার কারণে তাদের সন্তানের মৃত্যু হয়। রাত সাড়ে ১১টায় ১ম জানাজা নানার বাড়ি খাগুরিয়াতে হয়েছে। ২য় জানাজা তাদের বাড়ি কোনাবাড়ীতে অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন করা হয়েছে।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, তার গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’
‘মোদি হচ্ছেন নেতানিয়াহুর সস্তা সংস্করণ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল Read more

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ
পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেটহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ ৭টি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক Read more

হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান
হাসপাতালে দালাল ধরতে যৌথবাহিনীর অভিযান

রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে যৌথ অভিযানে নেমেছে, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২) এবং পুলিশ। সাধারণ মানুষের Read more

সীমান্তে আগ্রাসন মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম
সীমান্তে আগ্রাসন মেনে নেয়া হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বিস্ফোরণ Read more

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি, লোকালয় প্লাবিত

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির চাপ বৃদ্ধি পেয়েছে,প্লাবিত হয়েছে তীরবর্তী নিন্মাঞ্চল। যার ফলে কাপ্তাই বাঁধের জলকপাট দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো Read more

ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
ম্যানহোলে পড়ে নিখোঁজ তাসনিমের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন