রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক কক্ষে এক নারী সহপাঠীকে রাতযাপন করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গত (৪ জুন) রাতের এ ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আলোচনার ঝড় ওঠে।অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. নাজমুল ইসলাম। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মাদারীপুরে। যে নারী শিক্ষার্থী তার সঙ্গে হল কক্ষে অবস্থান করেন, তিনিও একই বিভাগের ও বর্ষের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনার দিন ভোরে হল ত্যাগের প্রস্তুতিকালে তারা একটি সাইকেলে একজন ছেলেকে গেট দিয়ে বের হতে দেখেন, যার পেছনে বসা একজন মেয়ে ছিলেন। মেয়েটির পরনে ছিল স্কুলশার্ট ও মাথায় একটি ক্যাপ। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা অনুসরণ করেন, কিন্তু সাইকেল দ্রুত চলে যাওয়ায় ধরা সম্ভব হয়নি। এমনকি দায়িত্বরত দারোয়ানও থামানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন।ঘটনার বিষয়ে জানতে চাইলে নাজমুল বলেন, ‘৩ জুন আমার জন্মদিন ছিল। রাতে কেক কাটতে কাটতে অনেক দেরি হয়। বান্ধবীটি মেসে থাকতে পারছিল না, তাই অনুরোধে আমি তাকে হলে আশ্রয় দিই। পরদিন সকালে সে চলে যায়। প্রভোস্ট স্যারকে আমি বিষয়টি জানিয়েছি। তিনি তখন আমাকে বলেছিলেন, সিট বাতিল হবে এবং বিষয়টি প্রকাশ পাবে না।’হলের আবাসিক শিক্ষার্থীরা বলছেন, বিষয়টি নিন্দনীয় এবং হলে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘ঘটনাটি সত্য এবং আমরা ব্যবস্থা নিয়েছি। ওই শিক্ষার্থীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘যদি এমন ঘটনা ঘটে থাকে, তা অবশ্যই গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩
মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৩

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাদ্রাসায় হামলাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী মোঃ চাঁন মিয়াসহ তিনজনকে আটক করা Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‌‘নিঃশর্ত সমর্থন’ দেওয়ার ঘোষণা কিমের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার যেকোনও পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন জানান, ইউক্রেন Read more

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

জম্মু-কাশ্মীর পরিস্থিতি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন