জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ সদস্য শাহজাহান খানসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে।রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রইব্যুনালে আনা হয়।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি করবেন আজ। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এর আগে ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৬ আসামিকে হাজির করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।তারা হলেন- বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর
জার্মানিতে ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ইউরো নিয়ে পালালো চোর

জার্মানিতে বড়দিনের ছুটির সময়কে কাজে লাগিয়ে চোরেরা একটি ব্যাংকের ভল্টে ড্রিল করে ঢুকে গ্রাহকদের ডিপোজিট বক্স থেকে অন্তত এক কোটি Read more

জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!
জিমে চুরি করে বিপাকে চোর, শাস্তি হিসেবে করতে হলো ব্যায়াম!

চুরি করতে এসে ব্যতিক্রমধর্মী শাস্তির মুখোমুখি হয়েছেন এক যুবক। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার একটি জিমে চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা Read more

বাঘ কাঁপানো শীতেও ক্লান্তিহীন ভাঙ্গুড়ার ‘ফসল যোদ্ধারা’
বাঘ কাঁপানো শীতেও ক্লান্তিহীন ভাঙ্গুড়ার ‘ফসল যোদ্ধারা’

পৌষের শেষভাগে এসে প্রচণ্ড ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন। চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলাও কনকনে শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা। এর Read more

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা
যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কারাগারের Read more

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু
মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বস্তা সড়াতে গিয়ে সাপের কামড়ে বাঞ্চা পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে তিনি নিজ Read more

ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন