বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক ৯ মামলার আসামি আঃ হালিম মোল্লা গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টা ৫ মিনিটের সময় বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি বরগুনা পৌর শহরের দক্ষিণ বরগুনা এলাকার মোশারফ মোল্লার ছেলে। হালিম মোল্লা বরগুনা থানার গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার ভুক্ত আসামি।এছাড়াও তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি বিস্ফোরক আইনে, মাদক আইনে ১টি এবং বিভিন্ন ধারায় ৪টি সহ মোট ৯টি মামলা রয়েছে। গত ৫ আগষ্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হলে আদালত থেকে জামিন পেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণ সহ জয়বাংলা পরিষদ ডিজিটাল প্লাটফর্ম তৈরিসহ নানান কর্মসূচি করে আসার অভিযোগ রয়েছে আঃ হালিম মোল্লার বিরুদ্ধে। বরগুনা থানা পুলিশ সূত্রে জানা, গেছে গ্রেপ্তারকৃত শ্রমিক লীগ নেতা শহরের আইন শৃঙ্খলার অবনতিসহ রাজনৈতিক অস্থিতিশীলতা করায় তার ওপর পুলিশি নজরদারি ছিল। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন দিন ধরে গাঢাকা দিয়ে পালিয়ে বেড়ালেও আজ ২০ এপ্রিল রবিবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, রাত বারোটা পাঁচ মিনিটের লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগ আহবায়ক হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সে বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি।  হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল। তার বিরুদ্ধে  সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বরগুনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে ইমরান খান (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯ টার পরে চরদুয়ানী Read more

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক
৮ বছরে শিক্ষিত বেকার দ্বিগুণ, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক

দীর্ঘদিন বেকার থাকা তরুণদের মধ্যেও স্নাতকদের হার বেশি। ২ বছরের বেশি সময় ধরে যারা কাজ পাচ্ছেন না, তাদের মধ্যে স্নাতক Read more

মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন

মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা Read more

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল রবিবারই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন