পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে গতকাল রবিবারই। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। মূলত এর প্রভাবেই আগামী বুধবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। মূলত চট্টগ্রাম বিভাগেই বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আগামী কিছুদিনে বড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে থাকা লঘুচাপটি স্থলভাগে প্রবেশ করলে ৫ ও ৬ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশের অল্প কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। মূলত চট্টগ্রাম বিভাগ ও এর আশপাশের এলাকাতেই কিছু বৃষ্টি হতে পারে।’এছাড়া আগামী কিছুদিন তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন ওমর ফারুক।আগামী ১০ নভেম্বরের (সোমবার) পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। এদিকে আগের দিনের তুলনায় গতকাল দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি কমেছে অনেকটাই। দেশের বেশির ভাগ অঞ্চলেই মেলেনি বৃষ্টির দেখা। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৭ মিলিমিটার।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও কক্সবাজারের কুতুবদিয়ায়, ৩২.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবারও দেশে বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন
গাজীপুরে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় অবৈধভাবে শ্রমিক বহিষ্কারের প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৫০
ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৫০

সারা বিশ্ব যখন ঈদুল আজহার আনন্দে মাতোয়ারা, তখন মৃত্যু আর ধ্বংসই নিয়তি হয়ে উঠল গাজাবাসীর।ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি বাহিনীর বর্বর Read more

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার থেকে সারাদেশের সব বেসরকারি Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম
বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম

বরগুনার বেতাগী উপজেলা ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড়শ মিটার বেড়িবাঁধ উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি জমির Read more

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১’র লেঃ কমান্ডার এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন