ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার (১৯ এপ্রিল) ভাই-ভাতিজাদের হামলায় আবেদ আলী খা (৭০) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মৃত ছমির খানের পুত্র।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মচিমহায় প্রেরণ করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।  উপজেলার হিম্মতনগর গ্রামের নিহত আবেদ আলী খানের স্ত্রী খোদেজা আক্তার জানান, তার স্বামী ওর ভাই ছাবেদ আলী ছাবুর নিকট থেকে সাড়ে ২২শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়। আমরা দু’জন নিজ ঘরে আটকে ছিলাম। আমার স্বামী প্রথমে পাশের বাড়িতে পরে দৌড়ে পাশের গ্রামে আশ্রয় নেয়ার চেষ্টা করে। কিন্তু ওরা হামলা করে তাকে হত্যা করেছে। গৌরীপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে বড় ধরণের আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু বামহাতে একটি কাটা ও ঘাড়ে আচড়ের দাগ রয়েছে। এ প্রসঙ্গে গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জরুরী নাম্বারে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে দু’পক্ষ ছাড়াও গ্রামবাসীর সাথে কথা হয়। হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িতেও আমরা গিয়েছি। তখন ছাবেদ আলী ভয়ে পালিয়ে গেছে শুনেছি। আমিরুল ইসলাম মারাত্মকভাবে আহত থাকায় তার চিকিৎসার কথা বলেছি। পালান্দার গ্রামের সাহাব আলীর পুত্র সীমান্ত রায়হান সিজান জানায়, ছাবেদ আলী রাস্তায় পড়ে ছটফট করছিলো। লোকজন উদ্ধার করে মাথায় পানি দেয়। এরপরে তারা হাসপাতালে পাঠায়। উনার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়। হিম্মতনগর গ্রামের আব্দুর রাশিদের পুত্র আল আমিন জানায়, ছাবেদ আলীর ওপরে ২/৩মাস পূর্বে গৌরীপুর বাজারে হামলা হলে তিনি দৌড়ে বড় মসজিদে আশ্রয় নেন। তখনও তার পাঞ্জাবী ছিঁড়ে ফেলা হয়েছিলো।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বিএনপির কি আকাল পড়েছে, আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে?’
‘বিএনপির কি আকাল পড়েছে, আ.লীগ থেকে লোক আমদানি করতে হবে?’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'বিএনপির কি এতই আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে Read more

ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০
ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৫০

ইরাকে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বৃহস্পতিবার Read more

মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে
মুহাম্মদ আলী জিন্নাহ- ১৫০০ টাকা বেতনের চাকরি ফিরিয়ে কোটিপতি হয়েছিলেন ৩৫ বছর বয়সে

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, বড় মাপের আইনজীবীও ছিলেন। ভারতের অন্যতম সফল ও বিত্তশালী আইনজীবীদের Read more

সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা
সৌদিজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার সতর্কবার্তা

সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না Read more

এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি
এস. আলম বাসের বেপরোয়া ধাক্কায় লণ্ডভণ্ড যাত্রী ছাউনি

বাঁশখালীতে বেপরোয়া গতিতে ছেড়ে আসা পরিবহন সংস্থা এস. আলমের একটি বাসের ধাক্কায় লণ্ডভণ্ড হয়ে গেছে একটি যাত্রী ছাউনি। এতে কেউ Read more

কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে
কুয়েত প্রবাসী বাংলাদেশির লাশ ফিরলো দেশে

কুয়েতে কর্মরত বাংলাদেশি যুবক জামাল মাতুব্বরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি কুয়েতের আহমেদী জেলার অপেরা ফার্ম হাউজে কর্মস্থলেই তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন