সৌদি আরবের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টি শরু হয়েছে। যদি অল্প সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।এনসিএমের প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরে পৃষ্ঠবায়ু উত্তর ও মধ্য অঞ্চলে উত্তর-পশ্চিম থেকে উত্তরদিকে প্রবাহিত হবে। দক্ষিণাঞ্চলে প্রবাহিত হবে দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকের বাতাস। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১৮ থেকে ৪০ কিলোমিটার, যা কিছু জায়গায় ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। সাগরের পরিস্থিতি থাকবে মাঝারি থেকে উত্তাল। বাব আল-মান্দেব প্রণালীর আশেপাশে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।এদিকে, আরব উপসাগরে বাতাস দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ দিকে ঘণ্টায় ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বয়ে যাবে, যা কিছু এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটারেরও বেশি হতে পারে। উপসাগরে ঢেউয়ের উচ্চতা হবে আধা মিটার থেকে দেড় মিটার পর্যন্ত, আর কিছু অঞ্চলে তা আড়াই মিটারের বেশি পর্যন্ত পৌঁছাতে পারে। সাগরের অবস্থা হালকা থেকে মাঝারি থাকলেও, উত্তাল হয়ে উঠতে পারে, বিশেষ করে উত্তর উপসাগর এলাকায় বজ্রঝড় ও বৃষ্টির কারণে।সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু-তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে।সূত্র: গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 
হোমনা প্রাথমিক শিক্ষক সমিতির ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 

কুমিল্লার হোমনা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষক সমাজে তীব্র Read more

বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই
বিএনপি থেকে নির্বাচন করতে চান উপদেষ্টা সাখাওয়াতের ভাই

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের ভাই হেমায়েত হোসেন সোহরাব সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা জানিয়েছেন।শনিবার বরিশালের হিজলায় Read more

কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাইয়ে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের Read more

মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা
মিরপুরে ম্যাচ চলাকালে বৃষ্টির শঙ্কা

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচের আগে মিরপুরে শুরু হয় Read more

যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় Read more

মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা
মাছের প্রাচুর্যে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে দেশের সমুদ্রসীমায় শুরু হয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন