সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শরাফত আলী মঞ্জু বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির সদস্য শিবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসলাম।বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা আগামীকাল (২০ এপ্রিল) রোববার বেলা ১০ টা অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ঘোষণা করেন। প্রসঙ্গতঃ উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেনের ওপর পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমান থানা ফটকের সামনে হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় শুক্রবার দুপুর গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪০ জন কে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি হাফিজুর ইসলাম কে শুক্রবার সন্ধ্যায় জামায়াতের পক্ষ থেকে থানায় সোপর্দ করে। এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি বলেন আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনি দাবি করেন এই ঘটনা দলীয় কোন কোন্দল নয় ব্যক্তিগত শত্রুতার জের ধরে হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা Read more

পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু
পানির স্রোতে ভেসে গেল কৃষকের প্রায় ৫০ টি গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর  ভাটি বলাকী গ্রাম এলাকায় মেঘনা নদী সংলগ্ন খালে জোয়ারের স্রোতে   ভেসে যায়  প্রায় অর্ধশত Read more

মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় নথি জালিয়াতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার

নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক Read more

দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম
কক্সবাজারে র‍্যাবিস প্রতিরোধে যবিপ্রবির ২১ ইন্টার্ন চিকিৎসকের টিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন