নথি জালিয়াতি চক্রের হোতাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা’বান।তিনি বলেন, গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছর। ২ সপ্তাহের নজরদারির পর সোমবার রাজধানী কুয়ালালামপুরের জালান জেলাওয়াত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা গেছে, ৩ জনের মধ্যে ২ জনের কাছে নির্মাণ ও কৃষিখাতের অস্থায়ী কর্ম অনুমতি এবং আরেকজনের কাছে শিক্ষার্থী ভিসা ছিল। অভিযানে ২১টি বাংলাদেশি ও একটি মিয়ানমারের ভুয়া পাসপোর্ট, ২১টি নকল সিভি, ৪টি মোবাইল ফোন এবং একটি কম্পিউটার জব্দ করা হয়। চক্রটি গত ২ মাস ধরে সক্রিয় ছিল। ৩ জনের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী আরও তদন্ত চলছে।ইখা
Source: সময়ের কন্ঠস্বর
