যৌথবাহিনীর সতর্ক উপস্থিতির মধ্যে বরিশালে ছয় দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় ঢাকা বরিশাল মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় যান চলাচল স্বাভাবিক রাখতে যৌথবাহিনী ছাত্রদের মহাসড়কের পাশে কর্মসূচি করতে বলেন।এরপর মহাসড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তাদের ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন।শিক্ষার্থীদের ছয় দাবি হচ্ছে- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার
সীতাকুণ্ডে হান্নান মিয়াজীর ফাঁদে নিঃস্ব শতাধিক পরিবার

আব্দুল হান্নান মিয়াজী ২৫ বছরের এক তরুণ। সে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের আবু সালেকের পুত্র। সে ইউটিউব Read more

খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক
খাগড়াছড়ি কারাগার থেকে পালালেন ২ আসামি, একজন আটক

খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে Read more

গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ
গাংনী হাসপাতালে ডাক্তারের বিরুদ্ধে টেস্ট বাণিজ্য ও দুর্ব্যবহারের অভিযোগ

দীর্ঘদিন ধরে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেনের বিরুদ্ধে অন্তহীন অভিযোগ তুলেছেন রোগী ও তার স্বজনরা। Read more

দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?
দার্জিলিং, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে  বিপর্যয়ের জন্য কী অপরিকল্পিত নির্মাণ দায়ী?

শনিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে ফুঁসতে থাকে তিস্তা, মহানন্দা ও তোর্সা নদী। গভীর রাতে কোথাও ভূমিধ্বস দেখা দেয় কোথাও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন