খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই হাজতি আসামি পালিয়ে গেছেন। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। একইসঙ্গে পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।পলাতক শফিকুল ইসলাম জেলা সদরের ইসলামপুর এলাকার বাসিন্দা। দুজনই সদর থানার মামলার আসামি। শফিকুল ইসলাম চুরির মামলার আসামি, আর রাজিব হোসেন দাঙ্গাহাঙ্গামা মামলার আসামি।জানা গেছে, কারাগারের ভেতরের এক পাশের দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে কারা প্রশাসন ও পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে অভিযান চালায়।ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, পালিয়ে যাওয়া দুই আসামির মধ্যে রাজিব হোসেনকে শহরের টিএনটি গেইট এলাকা থেকে পুনরায় আটক করা হয়েছে। তবে অপর আসামি শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার (৯৫) Read more

ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলায় অভ্যন্তরীণ ১০ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস বইছে। এছাড়াও উত্তাল রয়েছে Read more

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন