বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, বেগম পাড়া গড়ে তুলবে না । এছাড়া ফ‍্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ইশারায় ইঙ্গিতে যারা বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন তারা বুজতে পেরেছেনফ‍্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ‍্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করে জামায়াতে আমির বলেন, ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি। এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, এমনকি লালমনিরহাটেও কয়েকটি ঘটনার কথা শুনেছি।’শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তাবায়ন, আওয়ামী লীগের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। কেউ কিছু বলতে পারেনি তাই অন্যায়ের রাজত্ব কায়েম হয়েছে। কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির।আগামীর শাসন ব্যবস্থা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে।সবশেষ জামায়াতের আমির এটি এম শামসুজ্জামানের অনতিবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম আব্দুল হালিম বলেন, বিগত দিনে আলেমরা প্রতিহিংসার শিকার হয়েছে; দাড়ি-টুপি দেখলেই জেলে ভরে দিতেন ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এমন অবস্থা আমরা আর চাই না।কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, জুলাই গণঅভুথানের মধ্যে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আমরা আর চাই আর কোনো ফ‍্যাসিস্ট ক্ষমতায় আসুক। আমরা আর ডামি ও ভোটার বিহীন নির্বাচন চাই না, আগামী নির্বাচন হতে হবে সংস্কারের মাধ্যমে।জেলা জামায়াতে ইসলামির আমীর অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও এসময় জনসভায় বক্তব্য রাখেন।এর আগে জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে দলের কর্মী-সমর্থকরা সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে এসে উপস্থিত হন। এ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ। কালেক্টরেট মাঠ ছাড়াও শহরের অপর একটি মাঠে মহিলাদের জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত
অস্বাভাবিক জোয়ারে ভোলার অর্ধশত গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে গবাদিপশুসহ দেড় কোটি Read more

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ Read more

জবির ক্যান্টিন কর্মীদের ছাত্রদলের জার্সি উপহার
জবির ক্যান্টিন কর্মীদের ছাত্রদলের জার্সি উপহার

আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কর্মীদের জার্সি উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।মঙ্গলবার (৭ Read more

ভোটার হলেন তারেক রহমান
ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) Read more

মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ
মেহেরপুর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে  নারী ও শিশুসহ ৮ জন পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।আজ বৃহস্পতিবার (২৬ জুন) Read more

হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন