আগামী ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কর্মীদের জার্সি উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যান্টিনে সামনে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন ক্যান্টিন কর্মীদের হাতে এই উপহার তুলে দেন।ক্যান্টিন কর্মীদের জন্য একক রঙের জার্সি সরবরাহ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথিদের জন্য কর্মীদের চেনা সহজ হবে। এতদিন একই রকম পোশাক না থাকায় অনেকেই ক্যান্টিনে কর্মী ও সাধারণ গ্রাহকের মধ্যে বিভ্রান্ত হতেন। এ বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নিয়েছেন শাহরিয়ার হোসেন।শাহরিয়ার জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করতে ক্যান্টিন কর্মীরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেন। তাঁদের এই নিরলস পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। আমি চাই, তাঁরা যেন নিজেদের এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।’শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘ক্যান্টিন কর্মীরা দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম একটি মাধ্যম এই উপহার। আমরা তাঁদের কাজের মূল্যায়ন করি।’উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন ক্যান্টিন কর্মীরা। ক্যান্টিনের এক কর্মী বলেন, ‘এর আগে কেউ আমাদের জন্য এভাবে ভাবেনি। ছাত্রদলের ভাইদের এই উপহার পেয়ে আমরা অত্যন্ত খুশি। এখন মনে হচ্ছে, আমরাও এই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ।’শাহরিয়ারের উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও নানা উদ্যোগ নেয়। শাহরিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য ছাত্রনেতাদের জন্য অনুপ্রেরণার।’ছাত্রদলের নেতারা জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীদের জন্যও এমন মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান
তিন ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করলো পাকিস্তান

দেশের বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আঞ্চলিক আন্ত:জেলা চ্যালেঞ্জ কাপ ও আন্ত:জেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করেছে Read more

জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত
জাতিসংঘে ভারতের দাবি: ৪০ বছরে সন্ত্রাসী হামলায় ২০ হাজার ভারতীয় নিহত

গত মাসে জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সিন্ধু পানিচুক্তি স্থগিত করা নিয়ে পাকিস্তানের ‘‘ভুল তথ্য’’ প্রচারের তীব্র সমালোচনা Read more

ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল
ধানুশের সঙ্গে প্রেম নিয়ে নীরবতা ভাঙলেন ম্রুণাল

বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। তাদের একাধিক Read more

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার
বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব ৪ পরিবার

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার Read more

এক ডজন বিয়ে করতে চান পরীমণি!
এক ডজন বিয়ে করতে চান পরীমণি!

প্রায় সারাবছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। এবার মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে সাক্ষাৎকারের মাধ্যমে আবারও Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন