অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা-ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে সে অনুযায়ী বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। নির্বাচন অবশ্যই হতে হবে। কিন্তু তার আগে বিচার এবং সংস্কার সরকারকে দৃশ্যমান করতে হবে। এটার জন্য যেটুকু সময় প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের বিরতিতে এ কথা বলেন তিনি।আখতার হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত সংবিধানের বিষয়ে আলোচনা করেছি। এখন পর্যন্ত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের মতো বিষয়ে আলোচনা শুরু করতে পারিনি। তবে পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট কেন অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি। আমাদের মতামতগুলো জানাতে চেয়েছি।তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে। তার মধ্য দিয়েই সাংবিধানকিভাবে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি এবং বাংলাদেশের বর্তমান সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলছি। সেই প্রেক্ষাপটে কীভাবে সংবিধান পুনর্লিখন করা যায় তা নিয়ে এবং গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল
দিগন্ত জুড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ছয়বাড়িয়ার কাশফুল

ব্রাহ্মণবাড়িয়ায় দিগন্ত জুড়ে ফুটা সাদা কাশফুল মুগ্ধতা ছড়াচ্ছে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকায় Read more

বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
বরিশালে বাড়ীতে ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১ Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব
পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার (১৪ মে) জানা যায়, চলমান আসরে লাহোর Read more

নদীতে পড়ে যুবক নিখোঁজ
নদীতে পড়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশের সেতু পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে নদীতে পড়ে মঞ্জু নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল ) Read more

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন