কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকার ৩ হাজার ৮৬৩টি আসন এবং অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে।১০০ নম্বরের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৮৪.২৫ নম্বর পেয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী এম. আর. ইসলাম স্বাধীন প্রথম স্থান অর্জন করেছেন। ওই নম্ব‌রের সা‌থে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগ করে  সর্বমোট নম্বর দাঁড়িয়েছে ১২৯.৭৭।নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী মো. আবরার ইকবাল লি‌খিত পরীক্ষায় ৮৩.২৫ এবং জিপিএসহ মোট নম্বর ১২৬.৪৫ পে‌য়ে দ্বিতীয় স্থা‌নে র‌য়ে‌ছেন।আনিকা মোস্তফা ইবনাত লিখিত পরীক্ষায় ৮২.২৫ এবং জিপিএসহ মোট নম্বর ১২৬.২৪ তৃতীয় স্থান অর্জন ক‌রে‌ছেন।শনিবার (১৯ এ‌প্রিল) দুপু‌রে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফত‌রের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।তি‌নি আ‌রোও জা‌নি‌য়ে‌ছেন , চতুর্থ স্থান অর্জন ক‌রে‌ছেন নিশাত নওয়ার খান (লি‌খিত নম্বর ৮২.৫ এবং জিপিএসহ ১২৩.০২), পঞ্চম হয়েছেন মো. সোহানুর রহমান সোহান (লিখিত  ৭৬.৭৫ এবং জিপিএসহ ১২০.৪৭)।ষষ্ঠ স্থানে রয়েছেন মো. আলমাহী নোমান (লিখিত ৭৮.২৫, জিপিএসহ ১২০.৩৩), সপ্তম হয়েছেন মো. তৌফিক আল হাকিম (লিখিত নম্বর ৮০, জিপিএসহ ১১৯.৬১), অষ্টম স্থানে আছেন আফরা সুরাইয়া অন্বেষা (লিখিত নম্বর ৭৩, জিপিএসহ ১১৮.৬৪), নবম স্থান অধিকার করেছেন মো. জাহিদ হাসান (লিখিত নম্বর ৭৭, জিপিএসহ ১১৮.২৩) এবং দশম স্থানে র‌য়ে‌ছেন দিদার মাহমুদ আলী ( লি‌খিত নম্বর ৭৬.৫ এবং জিপিএসহ ১১৭.৪১)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও Read more

জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল
জোটার ২০ নম্বর জার্সিকে ‘অবসরে’ পাঠাবে লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের জনপ্রিয় ফুটবলার দিয়েগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন ফুটবল বিশ্ব। জোটার Read more

রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার
রাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের (রুয়েক) উদ্যোগে আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন-২০২৫। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে Read more

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ

ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগে দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন।আজ Read more

এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন
এবার এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় সাড়ে ৭৬ হাজার কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ Read more

সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

বিভিন্ন দাবিতে বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন