গাজীপুরের কোনাবাড়ীতে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।স্হানীয় এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে একটি প্রভাবশালী মহল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মূল্যবান সম্পত্তি দখল করে নিয়েছে। দ্রুত উদ্ধারের ব্যবস্থা করে কবরস্থান ও খেলার মাঠ করে দেওয়ার দাবি এলাকাবাসীর। খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর ফ্লাইওভারের পশ্চিম পাশের মাথায় মহাসড়কের পাশে কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন কাশিমপুর বনবিটের ৫৩৬ নং মিরপুর মৌজার গেজেটভুক্ত বনভূমি ও ২০ ধারার গেজেটভুক্ত সরকারী সংরক্ষিত বনভূমির সি.এস দাগ-১৪২ ও১৮৮,তাহার আর.এস- ৩৩১,৩৩২ ও ৩৮১ দাগে বন বিভাগের ৩.৩০ শতাংশ জমি রয়েছে। বন বিভাগের এই জমি দখল করে স্থাপনা তৈরি করেছেন একটি প্রভাবশালী মহল। গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা ও দোকানপাট। তৈরি করা হয়েছে বিশাল আকৃতির সুউচ্চ সীমানা প্রাচীর।মূল্যবান এ জমি বেহাত হলেও জবরদখল ঠেকাতে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বন বিভাগ।স্থানীয় আব্দুর রহমান জানান, বন বিভাগের ওই জমি দখল করে আব্দুল মজিদ নামের একজন ইট ভাটা করে ছিলেন। পরে সিটি করপোরেশন হওয়ার পর ইটভাটা বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘদিন জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরে বনের জমিতে সেলিম শেখ নামের এক ঝুট ব্যবসায়ী গড়ে তুলেন ঝুটের গুদাম ও দোকানপাট। বন কর্মকর্তাদের যোগসাজশে এসব মূল্যবান জমি বেহাত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এদিকে ঝুট ব্যবসায়ী সেলিম শেখ এর সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি।জবরদখলের বিষয়ে গাজীপুরের সহকারী বনসংরক্ষক ও কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শাহিদুল হাসান শাকিল জানান,আপনি অনেক ভাল কাজ করতেছেন, বনভূমির জমি জবরদখলের বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি, যেহেতু আপনি বিষয়গুলো আমাদের নজর আনতেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, অতি দ্রুত সময়ের মধ্যেই জবরদখলকৃত জমিতে উচ্ছেদ অভিযান চালানো হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক
বাঘাইছড়িতে গোপন মিটিং থেকে ছাত্রলীগের ৪ সদস্য আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন মিটিংয়ে নাশকতার পরিকল্পনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় Read more

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন