পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে এই কেন্দ্রের নির্মাণকাজ।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মহাকাশ বিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডট কম। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সম্প্রতি ২০২৬ সালে নিজেদের বাজেট সম্পর্কিত একটি প্রস্তাবনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ঘটনাচক্রে তার পরেই এই চুক্তি স্বাক্ষর হয়েছে রাশিয়া ও চীনের মধ্যে।চাঁদে রাশিয়া-চীনের বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা অবশ্য বেশ আগের। ২০২৪ সালে বৃহত্তম রুশ বার্তাসংস্থা তাসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রোসকসমসের মহাপরিচালক ইউরি বরিসভ। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, চাঁদে রাশিয়া এবং চীন সমন্বিতভাবে একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির মাধ্যমে।“আমরা চাঁদে একটি আন্তর্জাতিক গবেষণাগার নির্মাণ করতে চাই। এমন একটি গবেষণাগার, যার মূল উদ্দেশ্য হবে চাঁদের পরিবেশ ও চন্দ্রপৃষ্ঠ সম্পর্কিত মৌলিক ও দীর্ঘমেয়াদী গবেষণা। প্রথম পর্যায়ে এই গবেষণার কাজটি করা হবে রোবট ও প্রযুক্তির সাহায্যে। এই গবেষণাকাজের জন্য একটি বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন। আমরা এ ইস্যুতে বেইজিংয়ের সঙ্গে কথা বলেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য চাঁদে মানুষের বসতি স্থাপন করা,” তাসকে বলেছিলেন ইউরি বরিসভবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চাঁদের দক্ষিণ মেরু এলাকাকে বেছে নেওয়া হয়েছে। স্পেস ডট কম জানিয়েছে, এই মেগা প্রকল্পে ইতোমধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে মিসর, পাকিস্তান, ভেনেজুয়েলা, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ ১৭টি দেশ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসির Read more

সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন
সময়ের কণ্ঠস্বরের এক যুগ পূর্তিতে গোয়ালন্দ প্রেসক্লাবে আনন্দঘন আয়োজন

রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগপূর্তি। শনিবার (১৪ জুন) Read more

জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার
জাল ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত! বিএনপি নেতা বহিষ্কার

ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় শ্যামনগরে বিএনপি নেতা শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু Read more

গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়
গলা ব্যথা নিরাময়ের ঘরোয়া উপায়

ঋতু পরিবর্তনের সময় অনেকেই গলা ব্যথার সমস্যায় ভুগে থাকেন। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে Read more

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু
৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু হয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন