কালবৈশাখী ঝড়ের আশংকায় দেশের ৯টি অঞ্চলের নদীবন্দরে তোলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।শনিবার (১৯ এপ্রিল) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ফরিদপুর, মাদারিপুর, বরিশাল, ভোলা, নোয়াখালি, কুমিল্লা, লক্ষ্মিপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

জুলাই-আগস্ট গ্রাফিতি অঙ্কন মুছে ফেলা নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের সামনেই বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে Read more

মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ: সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা
মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ: সমাধিতে নীলফামারীর ডিসি-এসপির শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার Read more

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  
চট্টগ্রামের প্রবেশদ্বারই ভাঙাচোরা: বিমানবন্দর সড়ক যেন মৃত্যুফাঁদ  

 চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের ইপিজেড অংশ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি Read more

গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ
গায়ের রঙ কালো হওয়ায়  স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

স্ত্রীর গায়ের রং কালো হওয়ায় পুড়িয়ে মারার ঘটনায় আট বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ভারতের রাজস্থানের উদয়পুরের একটি আদালত। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন