ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। পরে স্থানীয়রা এবং পুলিশ মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে যায়।নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ থানায় আনা হয়েছে, এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হয়নি, তবে সৌখিন পরিবহনের আরও দুটি বাস আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত
জামায়াত আমিরের বাসায় গেলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (০৪ Read more

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সাড়ে ৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সদর উপজেলার শেখহাটি এলাকায় Read more

নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩
নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩

নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও তিনজন Read more

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

রাজধানী ঢাকার বাতাসে বেড়েছে দূষণ। সাধারণত বৃষ্টির সময় বা বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কম থাকে। অথচ কিছুদিন ধরে বৃষ্টি হলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন