অবৈধ অভিবাসী উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে মালয়েশিয়া ইমিগ্রেশন। চলমান এ অভিযানে আটক হচ্ছেন অসংখ্য অভিবাসী। চলতি বছরের ২ এপ্রিল পর্যন্ত মোট ৪৬ হাজার ৭৯০ জনের নথিপত্র ও তথ্য যাচাই বাছাই করা হয়েছে এবং দেশটির ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে ১৯ হাজার ৩৬১ জনকে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। একই সময়ে ৪৪৮ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধভাবে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার অভিযোগে আনা হয়েছে।এদিকে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলছে, যেখানে অবৈধ অভিবাসীরা আধিপত্য বিস্তার করছেন সেসব স্থানে মনোযোগ দিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, তার বিভাগ স্থানীয় কর্তৃপক্ষ (পিবিটি) এবং রয়্যাল মালয়েশিয়ান পুলিশসহ (পিডিআরএম) অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। কোনো আপস ছাড়াই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) কুয়ালালামপুরে জেআইএম-এর ঈদুল ফিতর উদযাপন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, আমার বার্তা হলো- আমি এই বছরটিকে ইমিগ্রেশন বিভাগের জন্য একটি স্মরণীয় বছর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইন প্রয়োগকারী কার্যক্রমের ওপর আরও বেশি মনোযোগ দেব। এর মধ্যে থাকবে বিদেশিদের নিয়ন্ত্রিত এলাকা, বিশেষ করে কুয়ালালামপুর এবং সেলাঙ্গরের মতো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ এলাকাগুলো।এদিকে কেলানটান ইমিগ্রেশন দেশটির তিন জেলায় অভিযান চালিয়ে ৩২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোটা ভারু, টুম্পাট এবং মাচাং-এর আশেপাশে ১৬ জন এনফোর্সমেন্ট অফিসারের সমন্বয়ে সুইপ, সার্চ এবং কালেক্ট নামে অভিযান চালানো হয়।কেলানটান ইমিগ্রেশনের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান বলেন, যেসব জায়গায় বিদেশিরা বেশি সংখ্যায় থাকেন সেসব জায়গায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়েছিল। অভিযানে ২০ থেকে ৫৫ বছর বয়সী ১৮ জন বাংলাদেশি, ৩ জন থাই নাগরিক, মিয়ানমারের ৩ ও ৮ ইন্দোনেশিয়ানকে আটক করা হয়। আটক অভিবাসীদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, অতিরিক্ত সময় ধরে থাকা এবং তাদের ভিজিট পাসের শর্ত লঙ্ঘনসহ বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগ রয়েছে।ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আরও তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে তাদের আটক রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন বিভাগ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট Read more

স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!
স্বামীর সাথে ঝগড়া করে খুন্তি পুড়িয়ে মেয়েকে ছ্যাঁকা দিলেন সৎ মা!

ভোলার দৌলতখান উপজেলায় স্বামীর সঙ্গে ঝগড়ার বিরোধকে কেন্দ্র করে রাফিয়া নামের ৪ বছর বয়সী এক শিশুর শরীরে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা Read more

ভারতে মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাবে ১৭ জনের মৃত্যু
ভারতে মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাবে ১৭ জনের মৃত্যু

ভারতের কেরালায় মানুষের মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাব ঘটেছে। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়েছেন ৫২ জন Read more

‘সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে’
‘সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, Read more

লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
লোহাগাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম

চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার(১৬ মার্চ ) সকালে সরেজমিনে Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ২

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৪টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন