চট্টগ্রামের লোহাগাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার(১৬ মার্চ ) সকালে সরেজমিনে গেলে ভিজিএফের বস্তায় চাল কম সরবরাহের অভিযোগ করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এদিকে বস্তায় চাল কম থাকায় ভিজিএফ কার্ডধারীদেরও কম চাল দিতে হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যানরা। ফলে উপকারভোগী ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সরকার উপজেলার ৯টি ইউনিয়নে ১৪২.০১০ মেট্রিক টন ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল বরাদ্দ দেয়। প্রতি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে। কিন্তু সোমবার(১৬ মার্চ) সকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদে জনপ্রতি কার্ডধারী সুবিধাভোগীদের সাড়ে ৮ থেকে সাড়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফের চাল কম দেওয়া নিয়ে উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কার্ড বিতরণে অনিয়মের ফলে অনেকে ইউনিয়ন পরিষদ এসে চাল না পেয়ে ফেরত গেছেন।চাল কম দেওয়া নিয়ে পদুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, খাদ্যগুদাম থেকে দেওয়া প্রতিটি ৫০ কেজি চালের বস্তায় চাল কম দেওয়া হয়েছে। প্রতিটি বস্তায় চাল কম থাকায় এর খেসারত আমাদের দিতে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইউপি চেয়ারম্যান জানান, বরাদ্দের চালের বেশিরভাগ বস্তায় প্রায় ২ কেজি করে চাল কম থাকে। খাদ্যগুদাম থেকে এই বস্তাগুলো আমাদের দেওয়া হয়। ফলে আমাদেরও ১০ কেজির স্থলে বাধ্য হয়ে কিছুটা কম চাল বিতরণ করতে হচ্ছে। এ কারণে উপকারভোগীরাও ক্ষুব্ধ হচ্ছেন।চাল না পাওয়ায় লোহাগাড়া সদরের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হাশেম নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় অনেক সচ্ছল মানুষ ভিজিএফ’র চাল পেয়েছেন। অথচ আমরা ভিজিএফ’র চাল পাই নাই।পদুয়া ইউনিয়নের মেঘবালা নামে এক মহিলা বলেন, আমরা ১০ কেজির স্থলে ৯ কেজি পর্যন্ত চাল পেয়েছি। ১০ কেজি চাইলে চেয়ারম্যানরা বলেন, গুদাম থেকে কম এসেছে, আমরা কোথা থেকে দেব।চালের বস্তায় চাল কম থাকার বিষয়ে জানতে উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা রফিক উদ্দিন বলেন, চাল পরিবহন প্রক্রিয়া ও দীর্ঘ সময় সংরক্ষণের ফলে শুকিয়ে সর্বোচ্চ প্রতি বস্তায় ১০০-৩০০ গ্রাম পর্যন্ত কম হতে পারে। প্রতি বস্তায় কিছুতেই ২-৩ কেজি কম হতে পারে না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ নাহীদ আহমেদ জাকির বলেন, বস্তায় চাল কম থাকার কথা নয়। উপকারভোগীকে চাল কম দেওয়ার সুযোগ নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট
মুন্সিগঞ্জে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও টাকা লুট

মুন্সিগঞ্জে ডুপ্লেক্স ভবনে ডাকাতির সময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদল সহোদর দুই ভাইকে Read more

গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী
গাঁজার আসরে হাতেনাতে ধরা ঢাবির চার শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে মাদকসেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চার Read more

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিতে: তারেক রহমান

জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান Read more

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত Read more

মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

চাঁদা না দেয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ Read more

‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’
‘জবাবদিহিতায় ব্যর্থ হলে পুনরায় ডাকসু নির্বাচন আদায় করব’

ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন