গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট ও ভিডিও ভাইরাল করার অভিযোগে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে।এছাড়াও এলাকাবাসী বলছেন, ধর্ষণকারীকে বাঁচাতে কৌশলে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে। তবে তাকে কোন মামলায় আদালতে পাঠানো হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার সুপারিশে মামলা হালকা করার অভিযোগ উঠেছে থানার অফিসার-ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের বিরুদ্ধে।ভিকটিমের মা মরিয়ম আক্তার জানান, আমার মেয়েকে প্রতিবেশী এনামুল হক ১০০ টাকার বিনিময়ে থালাবাসন পরিষ্কার করার কথা বলে নিজ কক্ষে নিয়ে যায়। সেখানে মোবাইল ফোন দেখানোর কথা বলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।কিশোরীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা আব্দুর রউফ এগিয়ে এসে রুমের ভিতরে ধর্ষণকারী এনামুল ও ভুক্তভোগীর ভিডিও ধারণ করে ফেসবুক লাইভে ছেড়ে দেন বাড়িওয়ালা আব্দুর রউফ। পরে এই ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। আর এ ঘটনার জের ধরে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।এ ঘটনায় গতকাল শনিবার (৩০ আগস্ট) সকালে ভুক্তভোগীর মা মরিয়ম কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী এনামুল হক এবং বাড়িওয়ালা আব্দুর রউফকে আটক করে।কাশিমপুর থানার অফিসার-ইনচার্জ মনিরুজ্জামান জানান, ‘ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন, আমরা ধর্ষণকারী ও বাড়িওয়ালাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।’ তবে ধর্ষণকারীকে ধর্ষণ মামলায় ও বাড়িওয়ালাকে নন-এফআইআর মামলায় কেন আদালতে পাঠানো হলো, এ বিষয়ে ওসি কোন সৎ উত্তর দিতে পারেননি এবং কোন কথার উত্তর না দিয়ে মোবাইল ফোনটি তিনি কেটে দেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফকে থানা থেকে ‘ছাড়িয়ে’ নেওয়ার জন্য স্থানীয় একজন বিএনপি নেতার সুপারিশ কাজ করেছে। অভিযোগ রয়েছে, উক্ত নেতার চাপে বা সুপারিশে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান আব্দুর রউফের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ইচ্ছাকৃতভাবে হালকা করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনানী-পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকের ভীড়
ইনানী-পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকের ভীড়

উখিয়া উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র 'পাথর রানী খ্যাত' ইনানী ও পাটোয়ারটেক সমুদ্র সৈকতে পর্যটকদের ভীড় জমেছে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় Read more

যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ
যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে হতদরিদ্রের চাল গায়েব করার অভিযোগ

যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি Read more

আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে Read more

জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
জয়পুরহাটে স্নাতক সমমানের দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন Read more

স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন