বাজারে দাম বেড়েছে পেঁয়াজের আর আগের তুলনায় কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) বাজারগুলোতে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। বিক্রেতারা জানান, গত সপ্তাহের শুরুতে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। রাজধানীর শেওড়াপাড়া, মিরপুর ২ নম্বর কাঁচা বাজার, কাজীপাড়া বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এক লিটার সয়াবিন তেলের দাম হয়েছে ১৮৯ টাকা, যা এত দিন ছিল ১৭৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন ও সয়াবিনের বিকল্প খোলা পাম তেলের দামও বেড়েছে লিটারে ১২ টাকা।শীত মৌসুম শেষ হয়েছে আরও আগেই। বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের গ্রীষ্মের সবজি। তবে এসব সবজির দাম তুলনামূলক বেশি। যেমন প্রতি কেজি পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ৫০ থেকে ৬০ টাকা এবং লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হয়েছে। ঈদের আগে অর্থাৎ গত মাসের শেষে বাজারে ব্রয়লার মুরগির দাম ছিল প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা। ওই সময় সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৩০ টাকায়। কেজিতে দাম কমেছে ৬০ থেকে ৭০ টাকা।প্রসঙ্গত, গত মঙ্গলবার বোতলজাত সয়াবিন তেলের দাম একলাফে লিটারে ১৪ টাকা বাড়িয়েছে ভোজ্যতেল কোম্পানিগুলো। এতে এক লিটার সয়াবিন তেলের দাম হয়েছে ১৮৯ টাকা, যা এত দিন ছিল ১৭৫ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন ও সয়াবিনের বিকল্প খোলা পাম তেলের দামও বেড়েছে লিটারে ১২ টাকা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে
ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড় কী বার্তা দিচ্ছে পাকিস্তানকে

যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক নিয়ে উদ্বেগের মধ্যে চীন ও ভারতের সম্পর্কে নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ Read more

ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি
ইসরায়েলের আকাশ অবরোধের ঘোষণা দিল হুথি

ইসরায়েলি আকাশ পরিপূর্ণভাবে অবরোধ বা ব্লক করে দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা দেশটির বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলে Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের
স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের

যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শারমিন খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার Read more

পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া
পলিশেড হাউজে ফুল ও সবজি চাষে সফল সানু মিয়া

কৃষক মো. সানু মিয়া ১২ শতক জমিতে পলিশেডে ফগার ইরিগেশন ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে একই ক্ষেতে বছর জুড়ে ফুল Read more

পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
পাকিস্তানে বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৮ জনরবিবার (২৭ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন