দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসনসহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভাগের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে আর্যলক্ষী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী জাবেদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আইন উপদেষ্টা বাংলাদেশ হাইকোর্টের আইনজীবি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। সভায় প্রধান আলোচক ছিলেন, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহ-সভাপতি খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এ জাকির হোসেন, বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, লেবার কোর্টের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ঈসমাইল সহ বরিশাল বিভাগের সকল আউটসোর্সিং কর্মচারী বৃন্দরা।এ সময় বক্তরা আউটসোসিং নীতিমালা দ্রুত পরিবর্তনের দাবি জানান তারা। পাশাপাশি দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের চাকরী স্থায়ীকরন, ঠিকাদার প্রথা বাতিল ও টেন্ডার জটিলতা নিরসন সহ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন আউটসোর্সিং কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার সদর রোডে এসে শেষ হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের জন্য অপেক্ষা বাড়ল বাংলাদেশের
উইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপের জন্য অপেক্ষা বাড়ল বাংলাদেশের

নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম তিন ম্যাচের সবকটিতেই জিতেছিল বাংলাদেশ নারী দল। আর আজ ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে হারাতে পারলে Read more

ঘরে তৈরি করুন ঈদের ৪ স্পেশাল রেসিপি
ঘরে তৈরি করুন ঈদের ৪ স্পেশাল রেসিপি

গরুর রেজালাযা লাগেব : গরুর মাংস ২ কেজি, আস্ত ধনিয়া ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, ধনিয়া গুঁড়া Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ
ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: আপিল বিভাগ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন Read more

ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি
ভারত-পাকিস্তান সংঘর্ষ নিয়ে যেসব প্রশ্নের উত্তর মেলেনি

ভারত-পাকিস্তান সংঘর্ষ চলাকালীন এবং তার পরেও দু’তরফে বহু দাবি জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে। এর মধ্যে কিছু দাবি Read more

কবর আর জেলখানায় একাই যেতে হয়, কলিমউল্লাহকে বিচারক
কবর আর জেলখানায় একাই যেতে হয়, কলিমউল্লাহকে বিচারক

গ্রেফতার হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ঢাকা মহানগর Read more

টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৬ আগস্ট)

ইউএস ওপেনের প্রথম রাউন্ডে আজ কোর্টে নামবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। এছাড়া দ্য হানড্রেডে আছে গুরুত্বপূর্ণ লড়াই।ইউএস ওপেন১ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন